২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক পল্লী থেকে মিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 08:01 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার দুপুরে উপজেলা চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রাম থেকে মিনার লাশ উদ্ধার করা হয়।

মিনা এ গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

রায়গঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) নূর-এ-আলম জানান, ২৫ বছর আগে একই গ্রামের আক্তার হোসেনের সঙ্গে মিনার বিয়ে হয়। তাদের দুই মেয়েরও বিয়ে হয়েছে। এক ছেলে প্রাইমারি স্কুলে পড়ে।

পারিবারিক কলহের কারণে দুই মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে তালাক হয়। তখন থেকেই স্বামীর কাছ থেকে পাওয়া জায়গায় ঘর করে মিনা বসবাস করে আসছিলেন।

দুপুরে সেই ঘরে মিনার লাশ ঝুলতে দেখে লোকজন পুলিশে খবর দেয়।

লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না হত্যা তা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানান ওসি।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।