২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে এক কিশোর।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 03:47 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার উপজেলার তারাবো এলাকায় সুলতানা কামাল সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া (১৪) দক্ষিণপাড়া এলাকার আয়নাল হকের ছেলে । সে সিএনজিচালিত অটোরিকশা চালক ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, বেলা ১১টার দিকে গোসল করতে গিয়ে সুমন সুলতানা কামাল সেতুর উপর থেকে শীতলক্ষ্যা নদীতে লাফিয়ে পড়ে।

এরপর অনেক খোঁজাখুঁজির পর দুপুর একটার দিকে নদী থেকে সুমনের লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।