চট্টগ্রামে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় একটি যাত্রীবাহী বাস মো. সাফুকে (৭) ধাক্কা দেয় বলে পুলিশ জানিয়েছে।
সাফু একই এলাকার নাজির কলোনির বাসিন্দা আলী মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একটি দ্রুতগতির বাস শিশুটিকে চাপা দেয়।
আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার এসআই শিবু মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
