২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

মঙ্গলবার দুপুর ১২টার দিকে দেউরী এলাকায় দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ট্রাকচালক হলেন মজিবর রহমান। সহকারীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক ও তার সহকারীর মৃত্যু হয়।

আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।