২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন লেকে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

নিহতের নাম শহীদুল ইসলাম বাপ্পি (২৪)। শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে বাপ্পির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে বছিলা মধ্যপাড়ার বাসা থেকে বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় তার মায়ের বাসায় আসার পথে নিখোঁজ হন বাপ্পি।

প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড বলে ধরে নিয়েছে পুলিশ। এজন্য হত্যামামলা হচ্ছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, “ময়নাতদন্তে অন্য কিছু পেলে তখন মামলার ধরনও পরিবর্তন হবে।”

বাপ্পি মাঝে মাঝে রিকশা চালানো ছাড়া হোটেলেও কাজ করতেন বলে তিনি জানান।