ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে পরিবেশ বিধ্বংসী তিনটি বোমা মেশিন জব্দ করে তা নষ্ট করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান চলে।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক এম এ মালেক জানান, ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অবৈধভাবে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন দিয়ে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে সকাল ১১টায় আকস্মিক অভিযান চালানো হয়।
এ সময় তিনটি বোমা মেশিন জব্দ করে তা ভেঙে ফেলা হয়।
পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
