মুন্সীগঞ্জে নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নৌকাডুবির দুইদিন পর একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছে আরো দুইজন।
সোমবার ভোরের দিকে লৌহজং উপজেলায় ভরাকর এলাকার পদ্মা নদী সংলগ্ন ধান ক্ষেত থেকে শারমীন আক্তারের (১৬) লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার বিকালে পদ্মা পার হওয়ার সময় সারবাহী কার্গোর ধাক্কায় নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়।
এখনও নিখোঁজ রয়েছে ইতি আক্তার (১৩) ও মো. ইব্রাহিম (২৫) নামে অপর দুই ব্যক্তি।
লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) মন্টু মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার বিকেলে লৌহজংয়ের গাঁওদিয়ার চরাঞ্চল হতে চার আরোহী নিয়ে পদ্মা নদী পার হওয়ার সময় সারবাহী একটি কার্গোর ধাক্কায় নৌকাটি ডুবে যায়।
এদের মধ্যে একজন সাঁতারে পারে উঠে আসলেও বাকি তিনজন স্রোতের তোড়ে ডুবে যায়।
