২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অটোরিকশাচাপায় কলেজছাত্রী নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় অটোরিকশাচাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 05:41 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

সোমবার সকালে মোগলাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশা চাপায় নিহত হন ডলি বেগম।

ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরের সাত্তার আলীর মেয়ে ডলি (১৮) লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের ছাত্রী।

এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী ও কলেজের ছাত্রীরা।

পরে পুলিশ গিয়ে বুঝিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

মেট্রোলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিদান আহমদ জানান, দুর্ঘটনার পর অটোরিকশা চালক জাহেদ রহমানকে আটক করা হয়েছে।

এলাকার লোকজন ও ছাত্রীরা কিছু সময় সড়ক অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।