২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ‘অস্ত্রসহ’ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অস্ত্র রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 01:07 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার সকালে চৌডালা থেকে গ্রেপ্তার দুলাল ইসলামের (২৭) কাছে দুইটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি পাওয়া যায় বলে র‌্যাব জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাব-৫ এর এক কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টার দিকে চৌডালা ব্রিজের কাছে একটি মোটরসাইকেলকে থামানোর চেষ্টা করে র‌্যাব।

এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজন পালিয়ে যায়।

আটক দুলালকে র‌্যাবের রাজশাহী কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।