২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

খুলনায় রূপসা নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 06:03 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

রোববার সকালে রূপসা শিপইয়ার্ড ঘাট থেকে নগরীর সেন্ট যোসেফ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মিসকাত হোসেন রুবেলের (১৪) লাশ উদ্ধার করা হয়।

রুবেল নগরীর পশ্চিম রূপসা চানমারী মাস্টারপাড়ার দ্বিতীয় লেনের বাসিন্দা বাদশা মামুনের ছেলে।

শুক্রবার দুপুরে রূপসা নদীতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতের তোড়ে ডুবে যায় রুবেল।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, রুবেল শুক্রবার দুপুরে রূপসা নদীর শিপইয়ার্ডের পাশের বরফকলের ঘাটে গোসল করতে যায়।

এ সময় প্রচণ্ড স্রোতে সে ডুবে যায়। ডুবুরী দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সেদিন তাকে আর পাওয়া যায়নি।