২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি দ্রুত অবমুক্তির দাবি গোপালগঞ্জে

অর্পিত সম্পত্তি অবমুক্তির কাজ দ্রুত শেষ করার দাবিতে হিন্দু ধর্মাবলম্বীরা মানববন্ধন করেছে গোপালগঞ্জে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

রোববার গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলার কয়েকশ’ নারী-পুরুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়।

মানবন্ধন চলাকালে ভুক্তভোগীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন টুঙ্গীপাড়ার বালাডাঙ্গা গ্রামের অনিল বিশ্বাস।

লিখিত বক্তব্যে বলা হয়, জেলায় অর্পিত সম্পত্তি ফিরে পাবার জন্য ১০ হাজারের বেশি মামলা করা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে এখনো কোনো মামলা নিস্পত্তি হয়নি। 

দ্রুত এসব মামলার নিস্পত্তি করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।