২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা রাজাকার জঙ্গিদের লালন করছেন’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুদ্ধাপরাধী ও জঙ্গিদের লালনপালন করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 01:48 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

রোববার নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

কর্নেল তাহের দিবসে ইনু তাহেরের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় এক মিনিট নীরবতা পালনসহ দোয়া করা হয়।

সমাধিস্থলে সংক্ষিপ্ত সমাবেশে এই জাসদ নেতা বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও বিভেদের রাজনীতি চালু করেন। জিয়া মারা যাওয়ার পর থেকে খালেদা ধারাবাহিকভাবে রাজাকার, জঙ্গিদের লালনপালন করে চলেছেন।”

ইনু বলেন, তাহের গরীব মানুষের মুক্তির জন্যে সমাজবদলের আন্দোলন করেছেন আজীবন। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা জীবন দিয়ে শিখিয়েছেন তাহের।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসদের সহ-সভাপতি সাংসদ শাহ জিকরুল আহমেদ, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ও মোখলেছুর রহমান মুক্তাদির।

১৯৭৬ সালের ২১ জুলাই ফাঁসিতে ঝুলিয়ে কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।