২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিল মিলে দুর্ঘটনা, দুই শ্রমিক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি স্টিল মিলে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 12:53 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

যাত্রাবাড়ীর ওসি মো. রফিকুল ইসলাম জানান, রোববার সকালে কোনাপাড়া এলাকার গোল্ডেন ব্রিজের কাছে শাহরিয়ার স্টিল মিলে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

নিহতরা হলেন মো. জালাল (২৫) ও মো. আতিক (২৮)।

ওসি বলেন,  সকাল ৭টার দিকে মিলের ভেতরে ক্রেন দিয়ে মালামাল স্থানান্তরের সময় তার ছিঁড়ে ক্রেনে থাকা লোহার পাত মাথার ওপর পড়লে জালাল ও আতিক ঘটনাস্থলেই মারা যান। আহত অপর দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় কারখানা কর্তৃপক্ষ।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য কারখানায় গেছে বলে ওসি জানান।