২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ক্রেন ছিড়ে নিহত ১

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের সময় ক্রেন ছিড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 10:35 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

নিহত  মো. মোস্তফা (৩৫) ফরিদপুরের বোয়ালমারির ওহুদ উল্যাহর ছেলে। আহতরা হলেন- আমান উল্লাহ (৪০) ও বাবুল (৩০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, বহির্নোঙরে সেভেন সার্কেল-২৭ নামের একটি লাইটার জাহাজে (ছোট আকারের জাহাজ) পণ্য ওঠানামা করার সময় ক্রেন ছিড়ে তিন শ্রমিক গুরুতর আহত হন।

রাত সাড়ে ৮টার দিকে তাদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।