২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জাসদ নেতা হত্যার ঘটনায় মামলা

বরিশালের বানারীপাড়া উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

বানারীপাড়া থানার ওসি গোলাম কবির জানান, শনিবার নিহতের ভাই তারিকুল ইসলাম অপু বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম হাওলাদারসহ ১৩ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৫/৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার দুপুরে চাখার অগ্রণী ব্যাংকের সামনে হুমায়ুন কবিরকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলার দুই আসামি চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম ও জসিম শরীফকে রাতেই আটক করা হয়।