২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ছাত্রলীগ নেতা খুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পিটুনিতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শুক্রবার রাতে পিটুনিতে আহত হন কশনিবার উপজেলার আলকরা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মোতালেব (২৮)। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোতালেব বান্দেরজলা গ্রামের আইয়ূব আলীর ছেলে।

চৌদ্দগ্রাম থানার ওসি ইসমাইল হোসেন জানান, পারিবারিক বিরোধের জের ধরে চাচাত ভাই সোহেল হোসেন বিজয়সহ কয়েকজন যুবক শুক্রবার রাত ১২টার দিকে মোতালেবেকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে।

এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ফেনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সকালে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।