২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় পণ্যসহ ট্রাক আটক

কুষ্টিয়ায় বিপুল ভারতীয় চোরাই পণ্যসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শেখপাড়া এলাকায় শুক্রবার রাতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিজিবি।

শনিবার দুপুরে মিরপুর বিজিবি সেক্টরে এক প্রেস ব্রিফিংকালে কুষ্টিয়া বিজিবি সেক্টরের জিএসও-টু মেজর মো. নাহিদুজ্জামান একথা জানান।

তিনি বলেন, বিপুল ভারতীয় শাড়ী, থ্রিপিস, যৌন উত্তেজক ট্যাবলেট ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধসহ ট্রাকটি আটক করা হয়।

এসব পণ্যের মূল্য সাত কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৬০ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।