২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৬

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠেছে দোকানমালিকের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 05:06 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শুক্রবার দুপুরে নিমতলীতে এ ঘটনায় আহত মো. কামাল শেখকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন দেলোয়ার হোসেন মোড়ল (৫৫), তার ছেলে মামুন মোড়ল (৩২) ও মাসুদ মোড়ল (২৪), মেয়ের জামাই সেলিম শেখ (৩৮), তাদের সহযোগী আব্দুল জাব্বার (৩৬) ও শামীম (৩৫)।

সিরাজদিখান থানার ওসি আবুল বাশার জানান, মা মনি প্লাজার মালিক দোলোয়ার হোসেন এবং তার দোকানের ভাড়াটিয়া হন মো. কামল শেখ।

দেলোয়ারের অনুমতি ছাড়া কামাল দোকানে টাইলস লাগাচ্ছিলেন।

খবর শুনে দেলোয়ার মার্কেটে এসে কামালকে কাজ বন্ধ রাখতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দেলোয়ার কামালের দুইপায়ে গুলি করেন।

ওসি আরো জানান, পুলিশ লাইসেন্স করা একটি রিভলবার ও একটি শটগান উদ্ধার করেছে।

কামাল স্থানীয় বড় শিকারপুর গ্রামের লাল মিয়া শেখের ছেলে।