২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন

পরীক্ষার ফল বাতিলসহ নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 08:17 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

বৃহস্পতিবার সকালে মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহর ঘুরে কলেজের বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের পরীক্ষার ফল বাতিল, বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা পরীক্ষার খাতা পূনর্মূল্যায়ন, গ্রেডিং প্রথাসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

২০১০-১১ শিক্ষাবর্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে অনার্স ১ম বর্ষের পরীক্ষায় প্রায় এক হাজার ৮০০ শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় মাত্র ৭৫৮ জন।

এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগে ২৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে মাত্র ৩০ জন, হিসাববিজ্ঞান বিভাগে ২৯৯ জনের মধ্যে পাশ করে মাত্র ৫৪ জন ও গণিত বিভাগে  ৬৬ জনের মধ্যে পাশ করে মাত্র ৯ জন শিক্ষার্থী।

অন্যান্য বিভাগের ফলাফলও প্রায় একইরকম বলে জানান শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আক্তারুজ্জামান বলেন, শিক্ষক স্বল্পতা, পর্যাপ্ত বইয়ের অভাব, বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা উত্তরপত্র মূল্যায়ন না করা এবং দীর্ঘ মেয়াদী পূর্ব পরিকল্পনা ছাড়াই অনার্স কোর্সের সংখ্যা বৃদ্ধিই ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ।