২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় শুক্র, শনিবারে ব্যাংক খোলা চান ব্যবসায়ীরা

হরতালের ক্ষতি পোষাতে রোজার মধ্যে সামনের সব শুক্র ও শনিবারগুলোতে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 06:32 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ অনুরোধ জানায়।

বিবৃতিতে বলা হয়, টানা চারদিনের হরতালে দেশের ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ব্যাঘাত ঘটছে এবং বিপুল পরিমাণ ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।

“হরতালে ইতিমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়েছে এবং দ্রব্যমূল্য বাড়ছে।”

এঅবস্থায় আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি ভোগ্যপণ্যের সরবরাহ এবং আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে রমজান মাসে কর্মদিবসগুলোর পাশাপাশি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সব ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, কাস্টমস ও বন্দর খোলা রাখার আহ্বান জানায় সংগঠনটি।