নাটোরে দুই ‘চাঁদাবাজ’ আটক
নাটোরে পরিবহন থেকে টাকা তোলার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ।
বৃহম্পতিবার দুপুর ১২টায় শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- শহরের নারায়ণকান্দি নবীনগরের আব্দুস সালামের ছেলে মেহেদী হাসান শান্ত ( ২৬) ও একই এলাকার জানুর ছেলে জয়েনউদ্দিন (২৮)।
নাটোর থানার ওসি আসলাম হোসেন জানান, মালিক সমিতির লোক পরিচয় দিয়ে দুই যুবক বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তুলছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
