শ্রমিকনেতা জসিমউদ্দিন মণ্ডল গুরুতর অসুস্থ
প্রখ্যাত শ্রমিক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জসিমউদ্দিন মণ্ডল গুরুতর অসুস্থ।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ জলিল চৌধুরীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
