বরিশালে খাল থেকে তরুণীর লাশ উদ্ধার
বরিশালের গৌরনদী উপজেলার একটি খাল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের একটি খাল থেকে ফালানী আক্তারের (২৮) লাশ উদ্ধার করা হয়।
ফালানী আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের কাশেম মুন্সীর মেয়ে। নন্দনপট্টি গ্রামে ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান মাহমুদ জানান, ফালানী মৃগি রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, খালে গোসল করতে নেমে তিনি আর তীরে উঠতে পারেননি।
