২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় শিবিরের গাড়ি ভাংচুর

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পর বুধবার সন্ধ্যায় নেত্রকোনায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা গাড়ি ভাংচুর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 02:42 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

নেত্রকোনা জেলা পরিবহন শ্রমিক-কর্মচারি ইউনিয়নের যুগ্ম সম্পাদক শিবলি সাদিক জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বিসিক শিল্প নগরী এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে ভাংচুর চালানো হয়।

এ সময় শিবিরকর্মীরা ২টি বাস, ৩টি ট্রাক, ২টি প্রাইভেটকার ও ১টি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর করে।

পরে তারা সেখান থেকে পালিয়ে যায়।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ ভাংচুরের সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।