২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মিছিলের চেষ্টা, ৫ শিবিরকর্মী আটক

জামায়াতের হরতালে খুলনায় মিছিলের উদ্যোগ নেয়ার পর পুলিশ পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 07:21 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

খুলনা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-

বুধবার সাড়ে ৮টার দিকে গোয়ালখালী এলাকা থেকে এদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, শিবিরকর্মীরা মিছিলের চেষ্টা করায় পুলিশ আটক করেছে।

তাৎক্ষণিকভাবে তিনি আটকদের নাম পরিচয় জানাতে পারেননি।

জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের রায়কে কেন্দ্র করে হরতালে জামায়াত-শিবিরের নাশকতা এড়াতে নগরজুড়ে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।

নগরীতে রিকশা, ভ্যান, প্রাইভেট কার ও অটোরিকশা চলছে। ট্রেন ও লঞ্চ চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করেছে।