রাজশাহীতে অটোরিকশায় আগুন, আটক ২৫
জামায়াতের হরতালে রাজশাহীতে তিনটি অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা।
বুধবার নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৫ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিসিক এলাকায় তিনটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয়। এরপর শালবাগানে রাজশাহী-নওগাঁ মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও পেট্রোল ঢেলে আগুন দিয়ে সড়ক অবরোধ করে।
এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে পালিয়ে যায়। পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেটে ছোঁড়ে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, সকালে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়েছে।
