ঈদে ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে
রোজার ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে।
এগুলোর মধ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে দুই জোড়া, ঢাকা- দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া, ঢাকা-পার্বতীপুর রুটে এক জোড়া এবং ঢাকা-খুলনা রুটে একটি ট্রেন চলাচল করবে।
পূর্ব রেলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মো. মিয়াজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগের তিন দিন এবং ঈদের একদিন পর থেকে সাতদিন ‘বিশেষ’ ট্রেনগুলো চলাচল করবে।
আগামী ৯ অগাস্ট সম্ভাব্য ঈদুল ফিতরের দিন ঠিক করে সময়সূচি ঠিক করা হয়েছে বলে জানান মিয়াজাহাজান।
ঈদের দিন পরিবর্তন হলে ট্রেনের সময়ও পরিবর্তিত হবে বলে জানান তিনি।
এছাড়া ঈদের দিন ময়মনসিংহ থেকে শোলাকিয়া এবং ভৈরব থেকে কিশোরগঞ্জ রুটে দুটি বিশেষ ট্রেন চলবে বলেও এই রেল কর্মকর্তা জানান।
শোলাকিয়ায় ঈদের বড় জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ট্রেন দুটি চলবে বলে তিনি জানান।
