মাদারীপুরে ট্রাকচাপায় বাইকচালক নিহত
মাদারীপুরে ট্রাকচাপায় হেলাল খান নামে ইজিবাইকচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর মৎস্য প্রজনন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ৫ ব্যক্তি আহত হন।
নিহত হেলাল মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের গঞ্জর খাঁর ছেলে।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার এ বি সিদ্দিক জানান, বরিশালমুখী ট্রাকটি পিছন দিক থেকে ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই হেলাল মারা যান।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
