২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বাংলাদেশি পণ্যের ই-বাণিজ্য মেলা

বাংলাদেশি পণ্য নিয়ে সেপ্টেম্বরে লন্ডনে ই-বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

সরকারের সহায়তায় একটি বেসরকারি প্রতিষ্ঠান ৭ থেকে ৯ সেপ্টেম্বর লন্ডনের গ্লুচেস্টার মিলেনিয়াম হোটেলে এ মেলার আয়োজন করছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেন, “বাংলাদেশে ই-বাণিজ্যের প্রবৃদ্ধি মাত্র ৫ শতাংশ, যা ভারতে ৩০ শতাংশ ও পাকিস্তানে ২৮ শতাংশের মতো। আমরা ই-বাণিজ্যের প্রবৃদ্ধি ৩০ শতাংশে উন্নীত করতে চাই।”

“এ লক্ষ্যেই বিভিন্ন স্থানে মেলার মাধ্যমে ই-বাণিজ্য উৎসাহিত করার উদ্যোগ নেয়া হয়েছে।”

নজরুল ইসলাম জানান, মেলায় বাংলাদেশি বিভিন্ন পণ্যের ৫০টি স্টল থাকবে। সেখানকার প্রবাসী বাংলাদেশিরাই হবেন এ মেলার মূল লক্ষ্য।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং লন্ডনস্থ বাংলাদেশি দূতাবাসের সহযোগিতায় মেলা আয়োজনের দায়িত্বে রয়েছে কম্পিউটার জগৎ নামে একটি প্রতিষ্ঠান।

এর আগে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ই-বাণিজ্য মেলার আয়োজন করা হয়।