২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গায়ে আগুন ধরিয়ে গৃহবধূর আত্মহত্যা

শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে রাজধানীর উত্তরখানে এক গৃহবধূ শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 11:07 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

গৃহবধূর নাম কারিমা আক্তার (২০)। চার বছর আগে উত্তরখানের মুন্ডায় মো. হারুনের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

নিহতের মা রাশেদা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, চার বছরের বিবাহিত জীবনের তার মেয়ে কখনও শান্তিতে ছিল না। যৌতুকের জন্য কারিমাকে প্রায়ই তার স্বামী নিযার্তন করতো। সোমবারও মারধর করা হয়।

“স্বামী ও শাশুড়ির নির্যাতন সইতে না পেরে রাতে কারিমা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

গুরুতর আহত অভস্থায় কারিমাকে রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

উত্তরখান থানার ওসি মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কাদির থানায় একটি মামলা করেছেন। পুলিশ স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে।

নিহত কারিমার দেড় বছরের একটি মেয়ে শিশু রয়েছে।