২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বোমায় শিশুসহ আহত ৬

চাঁপইনববাগঞ্জে শিবিরের মিছিল থেকে ছোঁড়া বোমায় চার শিশুসহ ছয়জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 08:43 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

মঙ্গলবারা সকাল ১১টার দিকে জেলা শহরে এ হামলায় আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার থানার ওসি বজলুর রশিদ জানান, শিবিরের একটি মিছিল থেকে শহরের ভেলুরমোড়ে কয়েকটি বোমা ফাটানো হয়। ওই সময় সেখানে খেলায় রত চার শিশু আহত হয়।

এদিকে, সোয়া ১১টার দিকে শিবিরকর্মীরা শহরের পুরতনবাজার গোয়ালপাড়ায় কয়েকটি বোমা ছুঁড়লে দুই সেলুন কর্মচারী আহত হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান, আহতদের শরীরে বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।