বগুড়ায় রেল লাইনের ক্লিপ অপসারণ
বগুড়ায় সোমবার রাতে রেল লাইনের ক্লিপ খুলে নেয়ায় দুঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
রেলওয়ে প্রকৌশল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বগুড়ার উপসহকারী প্রকৌশলী (রেলওয়ে পথ) আফজাল হোসেন জানান, শহরদিঘী এলাকায় রাত সোয়া ১২টায় রেল লাইনে তিনশ’ মিটার অংশের সাতশ’ ক্লিপ খুলে ফেলে দুর্বৃত্তরা।
রাত ১টা ৪০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত কাজ করে লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তবে, কারা এ ঘটনা ঘটায় তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
