চট্টগ্রামে শিবিরের বোমায় পুলিশ আহত
বন্দর নগরীর আগ্রাবাদ বাদামতলীতে জামায়াত-শিবিরের হাতবোমার বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত মো. মাসুদ ডবলমুরিং থানার কনস্টেবল।
গোলাম আযমের রায়ের বিরুদ্ধে জামায়াতের হরতালের আগের দিন সোমবার রাত পৌনে ৮টার দিকে বাদামতলীতে সাত-আটজন শিবিরকর্মী হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
চট্টগ্রাম নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার উকু সিং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ককটেলের স্প্লিন্টারে কনস্টেবল মাসুদ পায়ে সামান্য আঘাত পেয়েছেন।
