রাজধানীতে যুবককে ছুরি মেরে হত্যা
রাজধানীর কদমতলীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইন মেডিকেল রোডে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম সারোয়ার হোসেন বাবু (৩৩)।
বাবুর মা সেতারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ইফতারের পর বাবু বাসা থেকে একটু দূরে গেলে বরিশালে আরিফ আরো তিন সন্ত্রাসী বাবুকে ছুরি মেরে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় ঢামেক হাপসাতালে আনলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “মাদক ব্যবসায় বাধা দেয়ায় আমার সন্তানকে হত্যা করা হয়েছে।”
ঢামেক ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, বাবুর বুকের মাঝে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
দুই ভাই এক বোনের মধ্যে বাবু বড় ছিল। আগে একটি কারখানায় চাকরি করলেও এখন কিছু করতেন না বলে জানান সেতারা বেগম।
বাবুর স্ত্রী নাম সীমা বেগম, তাদের একটি মেয়ে রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নেয়া হয়েছে।
