২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

মঙ্গলবারের হরতালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

পরীক্ষার পরিবর্তিত সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যুদ্ধাপরাধী গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত ছাত্র ও যুব সংগঠনগুলো।

অন্যদিকে গোলাম আযমের মুক্তি দাবিতে একই দিনে জামায়াতে ইসলামীও হরতাল ডেকেছে।