কুমিল্লায় শিবিরের হাতবোমা বিস্ফোরণ
হরতালের সমর্থনে বের করা জামায়াত-শিবিরের মিছিল থেকে কুমিল্লায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় মহানগরীর টমছম ব্রিজ সড়কে কাশেমুল উলুম মাদ্রাসার সামনে এসব হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
কোতয়ালী মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, তিনি হাতবোমা বিস্ফোরণের কথা শুনেছেন।
এছাড়া শহরের পদুয়ার বাজারে মিছিলের সময় শহিদুল ইসলাম ও আবুল খায়ের নামের দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সদর দক্ষিণ থানার ওসি আইনুল হক।
