চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরী থেকে প্রায় আট হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরের দিকে সিটি গেইট এলাকা থেকে জহুর আলমকে (২২) গ্রেপ্তার করা হয়।
জহুর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিমপাড় গ্রামের বাসিন্দা।
আকবর শাহ থানার ওসি আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফ থেকে ইয়াবা আনা হচ্ছে সংবাদ পেয়ে সিটি গেইট এলাকায় একটি ট্রাককে থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় জহুর ট্রাক থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে।
পরে ধাওয়া করে তার কাছ থেকে দুইটি মোবিলের বোতল জব্দ করা হয়। ওই বোতলে ৭ হাজার ৬০০ ইয়াবা ছিল।
তিনি বলেন, ইয়াবাগুলো টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে জহুর পুলিশকে জানিয়েছে।
