‘বিয়েতে পরিবারের মত নেই, তাই আত্মহত্যা’
বিয়েতে পরিবারের সম্মতি না থাকায় সুনামগঞ্জে দুই তরুণ-তরুণী আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।
পুলিশ জানায়, রোববার ছাতক উপজেলার চড়মহল্লা ইউনিয়নের তেতিয়ারচড় গ্রামে এ ঘটনা ঘটে।
এরা হলেন আফরোজ আলীর মেয়ে কুলসুমা বেগম (১৯) এবং আব্দুস সাত্তারের ছেলে আব্দুল্লাহ মিয়া (২৪)।
ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি জানান, কুলসুমা ও আব্দুল্লাহ পরস্পরকে ভালবাসতেন। কিন্তু তাদের এই সম্পর্ক দুই পরিবার মেনে নিতে নারাজ।
এর জেরে ভোর রাতে একটি গাছে তারা একসঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন, বলেন ওসি।
তিনি আরো বলেন, দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে ছাতক থানায় একটি অপমৃত্যু মামলা দায়রের প্রস্তুতি চলছে।
