২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা

বাগেরহাটের মংলায় ক্যাভার্ডভ্যানের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 05:55 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

রোববার সকালে বাগেরহাট-মংলা মহাসড়কের দিগরাজ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মৃত মালা বেগম (২৫) মংলা পৌর এলাকার মাছমারা এলাকার সিদ্দিক ফরাজীর মেয়ে। তার স্বামী ট্রাক চালক মনিরুল ইসলামের বাড়ি ঝালকাঠি জেলায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মংলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে মংলাগামী একটি ক্যাভার্ডভ্যানের নিচে ঝাঁপ দেন মালা বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মালার বোন মুক্তা বেগম সাংবাদিকদের জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছয়মাস আগে দুই সন্তানকে নিয়ে মালা ঝালকাঠির স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে আসেন।

এরপর মংলায় একটি চুনের কারখানায় শ্রমিকের চাকরি নেন।

মুক্তা আরো বলেন, ভোরে সেহরি খাওয়ার পর তার সঙ্গে মালার সামান্য কথা কাটাকাটি হয়। সকালে কারখানার উদ্দেশে বের হন। কিছুক্ষণ পরই খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি লাশ সনাক্ত করেন।