কক্সবাজারে বাসচাপায় বনকর্মী নিহত
কক্সবাজারের রামুতে বাসচাপায় এক বনকর্মী নিহত হয়েছেন।
শনিবার বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের তুলবাগান এলাকায় এ দুর্ঘটনায় নিহত আবদুল কাদের (৪০) জেলা শহরের বাহারছড়া এলাকার প্রয়াত ফজলুল করিমের ছেলে।
কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা প্রণব চাকমা জানান, বন পাহারা দেয়ার সময় তুলাবাগান এলাকায় একটি যাত্রীবাহী বাস আব্দুল কাদেরকে চাপায় দেয়। কক্সবাজার সদর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
