২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফ থেকে ২০ জেলেকে নিয়ে গেছে নাসাকা

টেকনাফে নাফ নদী ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 08:06 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শুক্রবার সন্ধ্যায় টেকনাফ ১ নম্বর স্লুইচ গেইট সীমান্তে মাছ ধরার সময় নৌকাসহ এদেরকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ৬টি নৌকা নিয়ে ২০ জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। শুক্রবার সন্ধ্যায় নাসাকা বাহিনী নৌকাসহ তাদের ধরে নিয়ে গেছে।

তিনি বলেন, “শনিবার সকালে এ বিষয়ে পতাকা বৈঠক আহ্বান করে নাসাকাকে চিঠি পাঠানো হয়েছে। তবে নাসাকার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।”