২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৬০০ কেজি ইলিশ আটক

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ছয়শ’ কেজি ইলিশ মাছ আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 07:42 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার ভোরের দিকে বেনাপোলের বড়আচড়া সীমান্ত থেকে এগুলো আটক করা হয়।

বিজিবি যশোর ২৬ ব্যাটলিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেনাপোল চেকপোস্টের দক্ষিণে বড়আচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১১টি বস্তায় প্রায় ৬’শ কেজি ইলিশ মাছ আটক করা হয়েছে।

মাছগুলো বেনাপোল কাস্টমসের শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।