২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে নৈশ প্রহরী খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নৈশ প্রহরীকে খুন করে অটোরিকশা ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 03:17 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

শুক্রবার ঢাকার জুরাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি অটোরিকশাও উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন  বাহাদুর (৪২), আমির (৩৫), কবির (২৮) ও রাকিব (৪০)।

গত ২৯ জুন রাতে বন্দরের চানপুর এলাকায় নৈশ প্রহরী নুরু মিয়াকে খুন করে একটি গ্যারেজ থেকে তিনটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা।

বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা সাংবাদিকদের জানান, এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে মদনপুর থেকে রফিকুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

রফিকুলের দেওয়া তথ্যমতে এদের গ্রেপ্তার করে।