২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, আহত ১৬

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণের সময় অন্তত ১৬ জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 01:03 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মাধখলা গ্রামের ইশরাক স্পিনিং মিলের জেনারেটরে গ্যাস সংযোগ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে শিল্প পুলিশ জানিয়েছে।

এ সময় গ্যাস লাইন বিস্ফোরণে ৬ শ্রমিক এবং বিস্ফোরণের শব্দ শুনে সিঁড়ি দিয়ে নামার সময় আরো ১০ শ্রমিক আহত হন।

গুরুতর আহত বৈদ্যুতিক বিভাগের ব্যবস্থাপক ইব্রাহীম আজাদ (৪৫), ওয়ার্কশপ কর্মকর্তা দেলোয়ার হোসেন (৪০), জ্যৈষ্ঠ বৈদ্যুতিক কর্মকর্তা মাসুম মিয়া (৫০), জ্যৈষ্ঠ জেনারেটর ফিটার বাবুল হোসেন (৩৫), সহকারী ফিটার ওয়ার্কশপ নোমান মিয়া (৩২) ও শ্রমিক সুজনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

এছাড়া আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মিকাঈল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারখানার মূল ভবনের তৃতীয় এ দুর্ঘটনা ঘটে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।