২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে একজনের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। আহত হন অন্তত ৮ জন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 10:21 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

শুক্রবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকাল ৮টার  দিকে বগুড়া থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

বাস ও ট্রাকটি পুলিশ আটক করেছে। তবে চালকসহ সহকারীরা পালিয়ে গেছে।