২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের নিজবাড়িতে এক ব্যক্তি খুন

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক ব্যক্তিকে তার নিজ বাড়িতে খুন করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 08:32 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

নিহত বাবু (৩৫) উপজেলার বেনেয়ালি কোলনিপাড়ার লুৎফর রহমানের ছেলে।

বৃহস্পতিবার মধ্যরাতে বাড়ির আঙিনায় তাকে খুন করা হয় বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) খবির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর তিনি জানান, রাত ১২টার দিকে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে বাড়ির আঙিনায় বাবুর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ঘরে তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন।

খবির বলেন, “ধারণা করা হচ্ছে, পেছন থেকে পিঠে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পরে সেহরির সময় প্রতিবেশীরা বাড়ির আঙিনায় বাবুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সকালে লাশ উদ্ধার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এঘটনায় এখনো থানায় কেউ মামলা করতে যায়নি বলে জানান তিনি।