সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীসহ সিরাজগঞ্জের অভ্যন্তরীণ নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জেরও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে ১২ সেন্টিমিটার।
এর ফলে চলনবিলসহ নদীর তীরবর্তী জেলার সব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সিরাজগঞ্জ সদর, বেলকুচি, কাজিপুর, শাহজাদপুর ও চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে ভাঙনও দেখা দিয়েছে।
শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, উপজেলার জালালপুর ইউনিয়নের ভেকায় এলাকায় নদী ভাঙনে এরই মধ্যে ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল বলেন, নদীতে তীব্র স্রোতের কারণে নদী তীর এলাকায় ভাঙ্গনের তীব্রতা বাড়ছে।
