ফরিদপুরে অস্ত্র ও বোমাসহ গ্রেপ্তার ২
ফরিদপুর সদর উপজেলা থেকে অস্ত্র ও বোমাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, বুধবার রাতে গোপন খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর এলাকার একটি ইটভাটা থেকে তারা মোল্লা ওরফে তারা মামুন (৪০) এবং আলমাস খানকে (৩৮) গ্রেপ্তার করে।।
এ সময় তাদের কাছ থেকে গুলি ভর্তি একটি এলজি ওয়ান স্যুটারগান, দুইটি ককটেল ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
