বেসরকারি উদ্যোগে প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রথমবারের মতো প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করছে সেতু নামে একটি প্রতিষ্ঠান।
৩১ আগস্ট ঢাকার কেনেডি সেন্টারে কোড টু উইন নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেতু’র সিইও সাজিদ ইসলাম জানান, কোড টু উইন মূলত প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে প্রোগ্রামারদের বিভিন্ন সমস্যা দেয়া হবে যাতে তারা সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে সেগুলোর সমাধান বের করতে পারেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক প্রতিযোগীকে নামমাত্র ফি দিয়ে নিবন্ধন করতে হবে।
৩১ জুলাইয়ের মধ্যে ব্যক্তিগত ও দলীয়ভাবে সেতু’র ওয়েবসাইট shetu.org/code2win- এ গিয়ে নিবন্ধন করা যাবে।
