ধানমন্ডিতে বোমা সদৃশ বস্তু উদ্ধার
রাজধানীর ধানমন্ডি এলাকায় ডিজিটাল ঘড়ি যুক্ত বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১১/এ-র ৯৯ নম্বর বাসার তৃতীয় তলা থেকে এটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়তলা ভবনের তৃতীয় তলায় টাইমার যুক্ত ওই ‘বোমাটি’ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশ ও র্যাবকে খবর দেয়।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি রায়হান উদ্দিন খান বলেন, র্যাব-২ এর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে একঘণ্টার মধ্যে সেটি উদ্ধার করে।
“বস্তুটি লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। একটি পানির বোতলে ডিজিটাল টাইমার যুক্ত ওই বস্তুটিতে বোমার অনেক উপাদানই ছিল।”
সময় মতো সেটিকে উদ্ধার করতে না পারলে দুর্ঘটনার আশঙ্কা ছিল বলেও জানান তিনি।
